1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
জুলাই পদযাত্রা ঘিরে শেরপুরে নানা প্রস্তুতি - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:৪৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

জুলাই পদযাত্রা ঘিরে শেরপুরে নানা প্রস্তুতি

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫,
  • 226 Time View

আগামী ২৭ জুলাই, জুলাই পদযাত্রা নিয়ে শেরপুর আসছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জুলাই পদযাত্রা ঘিরে নানা প্রস্তুতি গ্রহণ করেছে শেরপুর জেলা এনসিপি।

শেরপুর জেলা এনসিপির ১নং যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির মিথুন জানান, আগামী ২৭ জুলাই কেন্দ্রীয় এনসিপি’র পদযাত্রাকে সফল করতে ব্যপকভাবে প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পদযাত্রায় পর্যাপ্ত জনসমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওইদিন সকলকে উপস্থিত থেকে পদযাত্রা সফল করার আহ্বান জানান আলমগীর কবির মিথুন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, শেরপুর জেলা ও উপজেলাগুলোতে বিশেষ করে নালিতাবাড়ী উপজেলায় জুলাই পদযাত্রা সফল করতে লিফলেট, পোস্টার বিতরণ করছে স্থানীয় নেতাকর্মীরা। রাস্তার মোড়ে মোড়ে ব্যানার, সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। জুলাই পদযাত্রার বার্তা পৌঁছে দিতে করা হচ্ছে মাইকিং।

সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ জুলাই পদযাত্রা নিয়ে শেরপুর আসছেন দলটির শীর্ষ নেতারা। এসময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, জৈষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারাসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST