শেরপুরের নালিতাবাড়ীতে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে “জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন”। ২২ আগস্ট শুক্রবার উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বিভিন্ন অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয় সংগঠনটির সদস্যরা।
সূত্র জানায়, এক ইতালি প্রবাসীর পৃষ্ঠপোষকতায় প্রতি মাসে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। এরই অংশ হিসেবে শুক্রবার উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ১৫ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, পেয়াজ, মরিচ, আলু, সাবান, সয়াবিন তেল, ডিম ইত্যাদি।
জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি তাজবির হাসান সিফাত বলেন, ‘আমাদের সংগঠনের শুরু থেকেই আমরা অসহায়দের জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছি। সকলের দোয়া ও সহযোগিতার মাধ্যমে আমরা এই দ্বারা অব্যহত রাখতে চাই।’