শেরপুরের নালিতাবাড়ীতে আড়াই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। ২১ আগস্ট বৃহস্পতিবার উপজেলার যোগানিয়া ইউনিয়নের বিভিন্ন খাল বিলে যৌথভাবে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
সূত্র জানায়, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী খাল, বড়বিলা বিল, বাইটকামারী বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ টি চায়না দুয়ারি ও একটি ভীম এবং ১৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। জব্দকৃত এসব জালের বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের নেতৃত্বে অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন, যোগানিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা অংশ নেন।
সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এধরনের অভিযান নিয়মিত অব্যহত থাকবে।