1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে স্বাধীনতার ৫৪ বছরে ও নির্মিত হয়নি সেতু: ৯ গ্রামের মানুষের চরম ভোগান্তি! - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:৫৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে স্বাধীনতার ৫৪ বছরে ও নির্মিত হয়নি সেতু: ৯ গ্রামের মানুষের চরম ভোগান্তি!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫,
  • 153 Time View

স্বাধীনতার ৫৪ বছরে ও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের মালিঝি নদীর ওপর একটি সেতু নির্মিত না হওয়ায় নদীর ২ পাড়ের কমপক্ষে ৯ গ্রামের হাজারো মানুষের যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অবিশ্বাস্য হলেও সত্য যে, এই যুগে ও তাদের যোগাযোগের ভরসাই শুধু একটি মাত্র বাঁশের সাকো! তাও আবার ফি- বছর বর্ষা কালে পাহাড়ি ঢলে ভেঙে যায়। ফলে চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে স্থানীয়দের।

মালিঝি নদীর ২ পাড়ের বিশেষ করে জিগাতলা, চকপাড়া, হাতিবান্দা নিজপাড়া, ঘাগড়া সরকারপাড়া, প্রধানপাড়া, মোল্লাপাড়া, মোনাঘোষা, মধ্য হাতিবান্দা ও পাগলারমুখ গ্রামের শত শত মানুষ প্রতিদিন ভাঙা নরবরে বাঁশের সাঁকো পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। বিশেষ করে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।

কৃষকদের কৃষি পণ্য বাজারজাত করতে না পারে সীমাহীন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এতে স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থী ছাড়া ও চরম ভোগান্তির শিকার হচ্ছেন মুমুর্ষ রোগী এবং গর্ভবতী নারীকে হাসপাতালে নেয়ার সময় ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে বর্ষায় ঝুঁকি আরও বেড়ে যায় কয়েক গুণ।

স্থানীয়রা জানান, একদিকে নেই গাড়ী যাতায়াতের সেতু অপরদিকে নেই রাস্তাঘাট! এই সমস্যার কারণে এই এলাকায় কেউ আত্মীয়তা করতে ও চায়না। অথচ নদীটির ওপর একটি সেতু নির্মাণ করা হলে এই এলাকার গ্রামাঞচলের শিক্ষার্থী, কৃষক, নারী-পুরুষসহ সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে বলে অভিঙগমহলের ধারণা। শুধু তাই নয়, এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সেতুটি বিশেষ ভূমিকা রাখবে।

এব্যাপারে হাতীবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আমি বারবার দাবি জানিয়ে আসছি। এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য। কিন্তু ফলোদয় হচ্ছে না। অথচ জনগণের ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা হওয়া উচিত।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল প্রতিনিধি কে বলেন, “আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলব। এখানে যাতে স্থায়ী সমাধান হয়, সে বিষয়ে উদ্যোগ নেয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST