1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামের কৃতি সন্তান রেজাউল করিম এখন বিসিএস ক্যাডার! - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:২৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামের কৃতি সন্তান রেজাউল করিম এখন বিসিএস ক্যাডার!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 497 Time View

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামে এক মুসলিম পরিবারে ১৫ ডিসেম্বর ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন 
মোঃ রেজাউল করিম।

পিতা মোঃ জাফর ইকবাল এবং মাতা রাজিয়া বেগমের তিন সন্তানের মধ্যে তিনি সবার বড়। তার সহধর্মিণী একজন গৃহিণী। তাদের একমাত্র কন্যা রেহনুমা করিম রাদিফা। রেজাউল করিমের আরও এক ভাই ও এক বোন রয়েছেন। তার ভাই মোঃ সোহানুর রহমান বর্তমানে বিবিএ করছে এবং ছোটো বোন জান্নাতুল ফেরদৌস জেরিন বিবাহিত।

ছোটথেকেই রেজাউল করিম মেধাবী ছাত্র ছিলেন। তিনি আহমদ নগর উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে মাধ্যমিক এবং সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর থেকে ২০০৫ সালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

এরপর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে কৃষিতে স্নাতক ও এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 

তার প্রথম কর্মজীবন শুরু হয় ৩০ জুন ২০১৯ সালে জনতা ব্যাংক পিএলসি সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায় তিনি চাকুরীর পাশাপাশি কঠোর পরিশ্রম করে তিনি ৩৮ তম বিসিএস পরীক্ষায় (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন এবং ১৪ ফেব্রুয়ারি ২০২১ সালে তিনি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, লংগদু, রাঙ্গামাটিতে যোগদান করেন।

তিনি বর্তমানে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বরকল, রাঙ্গামাটিতে কর্মরত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST