1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
টিভিতে সংবাদ পাঠ অনুষ্ঠান চলার সময় যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো আদালতে তোলা হলো সেই প্রতিবাদী রুশ সাংবাদিককে - দৈনিক সংবাদের কাগজ
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:২৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

টিভিতে সংবাদ পাঠ অনুষ্ঠান চলার সময় যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো আদালতে তোলা হলো সেই প্রতিবাদী রুশ সাংবাদিককে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২,
  • 251 Time View

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃসংবাদ পাঠ অনুষ্ঠান চলার সময় ক্যামেরার সামনে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো সেই রুশ সাংবাদিক মারিনা ওভসায়ানিকোভাকে মস্কোর একটি আদালতে তোলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।মারিনার বিরুদ্ধে ‘আনঅথরাইজড পাবলিক ইভেন্ট’ আয়োজনের অভিযোগ আনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।রাশিয়ার আইন অনুযায়ী, এই ধরনের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জরিমানা, কমিউনিটি সেবা অথবা ১০ দিন কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার রাশিয়ার টেলিভিশন সংবাদমাধ্যম চ্যানেল ওয়ানে সংবাদ পাঠ অনুষ্ঠান চলার সময় সংবাদ পাঠিকার পেছনে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে দাঁড়ান মারিনা, যিনি ওই টিভি চ্যানেলের অন্যতম সম্পাদক।মারিনার প্রদর্শিত সেই প্ল্যাকার্ডে লেখা ছিল— যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, প্রোপাগান্ডায় বিশ্বাস করবেন না, তারা আপনাকে মিথ্যে বলছে।’ মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়। এই ঘটনার আগে নিজ বক্তব্যের একটি ভিডিও রেকর্ড করেছিলেন মারিনা। সেখানে ইউক্রেনের সামরিক অভিযানকে ‘অপরাধ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘(এই যুদ্ধের বিষয়ে) টেলিভিশনের পর্দায় ক্রমাগত মিথ্যে বলার জন্য আমি লজ্জিত। রুশরা ক্রমশ দানব হয়ে উঠছে এবং তা দেখেও চুপ থাকার জন্য আমি লজ্জিত। আমরা সবাই এই মানবিকতাবর্জিত শাসনামলের নীরব দর্শক ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST