1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার মামলা——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:৫১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার মামলা——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২, ২০২২,
  • 192 Time View

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার তিন সন্তানের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। অভিযোগ রয়েছে, ট্রাম্প পরিবার ও তার সংস্থা ২০১১ থেকে ২০২১ সালে ‌‘অসংখ্য’ জালিয়াতির কাজ করেছেন। খবর বাপসনিউজ।

বুধবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিন সন্তান ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগ আনেন।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও তার সংস্থা কিংবা পরিবারের কেউ নিউইয়র্কের কোনো ব্যবসায় পরিচালক হতে পারবে না বলে আদালত আদেশ দিয়েছেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের অন্যায় কাজ করেনি বলে জানিয়েছেন।এর আগেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবসায় একাধিকবার জালিয়াতির অভিযোগ উঠেছিল। চলতি বছরের জানুয়ারি মাসে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছিলেন, তদন্তে তিনি দেখেছেন ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে। আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়করে ছাড় পেয়েছে।

তিনি আরও জানান, এটা শুধু কোনো একটি ক্ষেত্রে নয়, একাধিকবার ট্রাম্পের সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। একাধিকবার ট্রাম্প পরিবার সেই তদন্ত বন্ধ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, এই প্রতারণা ও ভুল উপস্থাপন, কাজগুলি প্রায় একই প্রকৃতির। প্রতি বছর বাৎসরিক হিসাবের ক্ষেত্রেই এই কাজগুলো করা হতো এবং তা ট্রাম্প প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমতিতেই হয়ে থাকতো। এর সঙ্গে ট্রাম্প নিজেও যুক্ত ছিলেন।ডোনাল্ড ট্রাম্প, তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে অভিযোগের বিবাদী করা হয়েছে। এ ছাড়াও প্রতিষ্ঠানের সাবেক সিইও অ্যালেন উইসেলবার্গ ও সাবেক কর্মকর্তা জেফ ম্যাককোনির নামঅ উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST