1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে বেনাপোলে বিশ্ব টয়লেট দিবস ২০২৩ উদযাপন । - দৈনিক সংবাদের কাগজ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:১৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে বেনাপোলে বিশ্ব টয়লেট দিবস ২০২৩ উদযাপন ।

মোঃ মোস্তাফিজুর রহমান বেনাপোল প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ১৯, ২০২৩,
  • 170 Time View

জাতিসংঘ কর্তৃক ঘোষিত “এক্সিলারেটিং চেঞ্জ তথা ত্বরান্বিত পরিবর্তন” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এবং বেনাপোল পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় আজ ১৯ নভেম্বর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে উদযাপিত হয় বিশ্ব টয়লেট দিবস ২০২৩। এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেনাপোল পৌরসভা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় পৌরভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বেনাপোল পৌরসভার হলরুমে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। টয়েলেট দিবসের এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র মোঃ নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন। বেনাপোল পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন ও অন্যান্যা স্টাফবৃন্দ, কমিউনিটি প্রতিনিধিবৃন্দ এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা, কমিউনিটি মোবিলাইজার ও মাঠকর্মীবৃন্দ।
বিশ্ব টয়লেট দিবসের প্রেক্ষাপট ও উদ্দেশ্য বর্ণনাপূর্বক উদ্বুদ্ধকরণ সভাটি সঞ্চালনা করেন মোঃ ইকবাল হোসাইন, প্রকল্প ব্যবস্থাপক, ঢাকা আহ্ছানিয়া মিশন-সাসটেইনেবল আরবান প্রভিশন, বেনাপোল প্রজেক্ট। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ নাসির উদ্দীন বলেন, আমাদের প্রতিদিনের অপরিহার্য একটি কাজ হলো মলত্যাগ করা আর এজন্য নিরাপদ জায়গা হলো স্বাস্থ্যসম্মত টয়লেট। এই টয়লেট যদি আমরা প্রত্যহ যথাযথ ভাবে পরিস্কার না রাখি, স্বাস্থ্যসম্মত টয়লেটের যে বৈশিষ্ট্য থাকা বাঞ্চনীয়, তা যদি সঠিক না থাকে, তাহলে এ থেকে পরিবেশে ছড়িয়ে পড়া দূর্গন্ধ এবং এর সংস্পর্শে আসা মাছি ও কিট পতঙ্গ মারাত্মক ভাবে রোগ জীবানু ছড়াবে। পেটে অসুখসহ নানাবিধ মলবাহিত রোগ-ব্যাধির উল্লেখযোগ্য কারণ হলো অস্বাস্থ্য টয়লেট। এবারের প্রতিপাদ্যের আলোকে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সকলকে স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার, সেটাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ভাবে রাখা এবং এ ব্যাপারে স্ব স্ব পরিবারের সদস্য, প্রতিবেশী ও সমাজে বসবাসকারী অন্যান্যদেরকেও সচেতন করার দায়িত্ব পালনে এগিয়ে আসার জন্য প্রধান অতিথি উপস্থিত সকলকে আহবান জানান। এ ধরনের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ দিবস উদযাপনে এগিয়ে আসার মাধ্যমে বেনাপোল পৌরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনের ভূয়শী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST