1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
“বিএনপি সব সময়ই ব্যবসায়ীদের পাশে ছিল- আছে এবং থাকবে” সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। - দৈনিক সংবাদের কাগজ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৪:৫৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

“বিএনপি সব সময়ই ব্যবসায়ীদের পাশে ছিল- আছে এবং থাকবে” সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, এপ্রিল ২৬, ২০২৫,
  • 226 Time View

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শেরপুর-৩ আসনের তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মাহমুদল হক রুবেল বলেছেন যে, বিএনপি সব সময়ই ব্যবসায়ীদের পাশে ছিল-আছে এবং ভবিষ্যতে ও থাকবে। তাদের পাশে থেকে সকল বৈধ ব্যবসায় সহযোগিতা করবে বিএনপি। শেরপুর জেলার সর্ব বৃহৎ সংগঠন ‘ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লি: এর’ বাষিক সাধারণ সভায় প্রধান অতিথির ভাষন দানকালে এসব কথা বলেন। ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাষিক সভায় সমতির ক্যাশিয়ার জাহিদুল হক মনিরের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান মক্কু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব. শাহজাহান আকন্দ, যুগ্ন-আহবায়ক মো: আব্দুল মান্নান ও স্থানীয় কাল্বের চেয়ারম্যান মো: আবু সালেহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০০৮-২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলের দু:শাসনের কথা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে। খুন গুম হামলা মিথ্যা মামলা ব্যাংকের টাকা লুট এবং সব টাকা বিদেশে পাচারের বিশ্ব রেকর্ড করেছে আওয়ামীলীগ। শুধু তাই নয় হিন্দুদের ওপর হামলা, নির্যাতন, নিপীড়ন, জমি দখল, বাড়ি দখল, পুকুর দখল সব হয়েছে আওয়ামী লীগের আমলে। সবচেয়ে স্বর্ণযুগ ছিল বিএনপির শাসন আমলে। তিনি বলেন, ১৯৯২ সালে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বাবড়ী মসজিদে হামলা হয়েছিল। সে সময় বিএনপির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থেকে দিনরাত তাদের নিরাপত্তা দিয়েছে। ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল। সে সময় ও শেরপুর জেলা ও প্রতিটি উপজেলায় হিন্দুদের শরীরের একটি আঁচড়ও পড়েনি। শেরপুরের হিন্দু ভাই-বোনেরা স্বর্ণালী সময় কাটিয়েছে। আওয়ামী লীগের আমল ২০০৮-২০২৪ সাল পর্যন্ত হিন্দু মানুষরা ও কষ্টে দিন পাড় করেছে। এসময় হিন্দু সম্প্রদায়ের মানুষরা নিরাপত্তাহীনতায় ছিল। বিএনপি নেতা রুবেল বলেন, বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে থেকে সকল ভাল কাজে সহযোগিতা করবো।

তিনি বলেন, আমরা এখন ক্ষমতায় নেই। এখন ও বিরোধী দলেই আছি। তার পর ও ব্যবসায়ী ভাইরা যেসব সমস্যার কথা বললেন, তা স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে কাজগুলো দ্রুত করার জন্য অনুরোধ করবো। তিনি বলেন, এ দেশ আমাদের, কারো বা কোন দলের ব্যক্তিগত দেশ নয়। তাই অন্যান্য ধর্মালম্বী ভাইদের আমি অভয় দিয়ে বলছি- যার যার ধর্ম সে সে পালন করবেন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই ভাই ভাই। হিন্দু, কোঁচ, হাজং বানাই, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ঐক্যবদ্ধ এবং ভাই ভাই। এ দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। সবেক এমপি আরো বলেন, ৫ই আগস্টে আওয়ামী লীগের পতনের পর বিএনপির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থেকে নিরাপত্তার ব্যবস্থা করেছে। রাত জেগে তাদের বাড়ি পাহাড়া দিয়েছে। আমি রুবেল যতদিন বেঁচে থাকবো। ততদিন আমি ও বিএনপি হিন্দু ভাইদের পাশেই থাকবো। তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা পাশে থাকবে। আমার মৃত্যুর আগ পর্যন্ত হিন্দু ভাইদের পাশে থেকে তাদের সহযোগিতা করবো। উক্ত অনুষ্ঠানে তিনি ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST