1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে ড্রামট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত, আহত ৫ - দৈনিক সংবাদের কাগজ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:৫০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে ড্রামট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত, আহত ৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, মে ৫, ২০২৫,
  • 145 Time View

শেরপুরে ড্রামট্রাক চাপায় ১ ইজিবাইক চালক নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫ ইজিবাইক যাত্রী। নালিতাবাড়ী উপজেলার এ ঘটনাটি ঘটে।
নিহত ইজিবাইক চালক তজুমুদ্দীন তারা (৪০) উপজেলার গেরামারা গ্রামের বাসিন্দা। এছাড়া আহত হয়েছে ৫ যাত্রী। গুরুতর আহতাবস্থায় ইজিবাইক যাত্রী আফাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
জানা গেছে, পাথর ভর্তি ১টি ড্রামট্রাক নালিতাবাড়ী হতে যাওয়ার সময় ঢাকা টু নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী এলাকায় শনিবার রাত ১০ টার দিকে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ১ ইজিবাইককে চাপা দেয়। এ সময় ইজিবাইকটি ধুমরে মুচরে যায়। ওই সময় ইজিবাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হয় ইজিবাইকের ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে দায়িত্বরত চিকিৎসক আহত আফাজ উদ্দিন নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। তবে ট্রাক নিয়ে ট্রাকচালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করেন নালিতাবাড়ী থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST