1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:১৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, জুলাই ২১, ২০২৫,
  • 324 Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি, বিভিন্ন অপপ্রচার, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের থানার মোড়ে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক  মো. হযরত আলী, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, কামরুল ইসলাম ও সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহম্মেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জল প্রমুখ। বক্তাগণ বলেন, দু’একটি রাজনৈতিক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জনগণকে উসকে দিতে তারা কাল্পনিক বক্তব্য উপস্থাপন করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভূয়া আইডি চালু করে একের পর এক মিথ্যা ও গায়েবি অপপ্রচারে লিপ্ত রয়েছে তারা। ক্ষমতার লোভে বিএনপির বিরুদ্ধে নানাভাবে কাল্পনিক, অসত্য ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তারা। আমরা বলতে চাই, বিএনপি উড়ে আসা দল না। এটি প্রতিটা জনগণের পছন্দের দল। কাজেই এসব অপপ্রচার করে বিএনপির কোন ক্ষতি করা যাবে না। অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে আরো সচেতন হতে হবে। একইসাথে দেশে কোন সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করা হলে তা রাজপথে থেকে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ মিছিলে জেলা ও সদর উপজেলাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST