1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:৪৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জুন ২৫, ২০২৫,
  • 129 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী ধলীবিলে উপজেলা প্রশাসন এক অভিযানে চালিয়ে ৩৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল। পরে জব্দকৃত জালগুলো দিনের ঘাট ব্রিজসংলগ্ন ফাঁকা স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার  (১৮ জুন) ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালীনগর ও দড়িকালীনগর গ্রামের মধ্যবর্তী ধলীবিলে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলকে সহযোগীতা করেন স্থানীয় মৎস্য অফিস। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন,”চায়না দুয়ারী জাল মাছ ধরার অত্যন্ত ক্ষতিকর অবৈধ ফাঁদ। এই ফাদে মাছের প্রাকৃতিক প্রজনন ধ্বংস করে। যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। শুধু ব্যবহারকারীরাই নয়। যারা এই জাল সরবরাহ ও বিক্রি করে, তাদেরও আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।” দড়িকালীনগর গ্রামের মিজানুর রহমান বলেন,”এই বিলে ইতোপূর্বে প্রচুর মাছ প্রাকৃতিক মাছ পাওয়া যেতো। এসব চায়না দুয়ারী জালে মাছ ধরেই প্রাকৃতিক মাছের বংশ ধ্বংস করা হয়েছে। ফলে বিলাঞ্চল হয়ে পড়েছে মৎস্য শুন্য ও প্রাকৃতিক মাছের চলছে চরম আকাল! তিনি আরও বলেন ইউএনও স্যার এই ভাবে অভিযান অব্যাহত রাখলে আমরা হয়তোবা আবারো প্রকৃতিক মাছ খেতে পারবো। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যাক্তি অভিযোগ করে বলেন, এই ভয়ংকর জালের মালিকরা অনেকেই আমাদের গ্রামেরই লোক। যারা অভয়াশ্রমে সেচ দিয়ে মাছ ধরে, তারাই আবার স্থানীয় মৎস্য কর্মকর্তার মোটরসাইকেলে ঘুরে বেড়ায়! তাদের জাল কখনো ধরা পড়ে না, নিরাপদেই থাকে, হয়তোবা তাদেরকে অভিযানে আসার পূর্বেই জানিয়ে দেয়া হয় বলে সন্দেহ করেন সাধারণ মানুষ। ফলে অভিযানের পর থেকেই অবস্থা হয় তথৈইবচ! অভিযানে সাধারণ মানুষের জালই জব্দ হয়। তাই অভিযানের খবর যাতে আগেই ফাস না হয় সে ব্যবস্থা করার জন্য কতৃপক্ষেরে নেক দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। অপরদিকে যারা এসব অবৈধ জালে মৎস্য শিকারে জড়িত,যাদের ছত্রছায়ায় এ কাজ চলছে, তাদেরকে আইনের আওতায় না আনা হলে প্রকৃত অপরাধী রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরেই থেকেই যাবে বলে অভিঙ্গমহল মনে করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST