1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে সুদখোরের ভিডিও প্রচার করায় ৫সাংবাদিক সহ ১ নারির নামে চাঁদাবাজি অভিযোগ - দৈনিক সংবাদের কাগজ
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:২৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে সুদখোরের ভিডিও প্রচার করায় ৫সাংবাদিক সহ ১ নারির নামে চাঁদাবাজি অভিযোগ

শেরপুর প্রতিনিধি :
  • Update Time : সোমবার, মার্চ ২৫, ২০২৪,
  • 172 Time View

শেরপুরের ঝিনাইগাতী সদরের চম্পা মল্লিক নামে এক নির্যাতিত নারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগে ৫সাংবাদিক সহ ওই নারিকে ১নং আসামী করে থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছে মহিউদ্দিন মোল্লা বাবুল নামে জৈনক সুদারু। ২৪মার্চ রবিবার দুপুরে এই মিথ্যা অভিযোগ দায়ের করে। অভিযুক্তরা হলেন, দাদন গ্রহীতা চম্পা মল্লিক, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি দুদু মল্লিক, নিউন্যাশন পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ দুদু, দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি জিয়াউল হক এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু হেলাল।

নির্যাতিত নারি চম্পা মল্লিক ও তার পরিবার সুত্রে জানা গেছে, ঝিনাইগাতী বাজারে সুদারু হিসেবে খ্যাত জৈনক বাবুল মোল্লার কাছ থেকে ২০১৩ সালে গহনা বন্ধক রেখে মাসিক ১৫হাজার টাকা লাভে ১লক্ষ ৫০হাজার টাকা দাদন গ্রহন করে। দাদন গ্রহনের পর থেকে নিয়মিত ৩ বছর মাসিক ১৫হাজার টাকা করে বাবুল মোল্লাকে চম্পা মল্লিক লাভ প্রদান করে। এরপর ২০১৭সালে চম্পা মল্লিক বাবুল মোল্লাকে আসল ১ লক্ষ ৫০ হাজার টাকা ফেরত দেয়। কিন্তু বাধঁসাজে লাভের কিছু টাকা নিয়ে। এই লাভের টাকার জন্যে প্রায় সময়েই বাবুল মোল্লা চম্পা মল্লিকের বাড়ীতে গিয়ে লাভের টাকা চেয়ে হুমকি-ধামকি সহ নানা অশালিন গালাগাল করে। সেইসাথে চম্পা মল্লিককের বসতবাড়ী তালা মেরে বাড়ী দখলের হুমকি প্রদান করে বাবুল মোল্লা। তার এইসব অত্যাচর সইতে না পেরে চম্পা মল্লিক স্থানীয় সাংবাদিকদের তার নিজ বাসায় ডেকে নিয়ে একটি ভিডিও সাক্ষাতকার প্রদান করে। এই ভিডিও’র পরিপ্রেক্ষিতে মহিউদ্দিন মোল্লা বাবুলের সাক্ষাতকারের জন্যে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব না দিয়ে ফোন কেটে দেয়। পরে ওই ভিডিও সাক্ষাৎকারটি সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার পর সুদখোর মহিউদ্দিন মোল্লা বাবুল সাংবাদিকদের উপর ক্ষেপে গিয়ে উল্টো তাদের নামে থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে ওই সাংবাদিকরা জানান, মহিউদ্দিন মোল্লা বাবুল একজন বড় মাপের সুদারু। তার অপকর্ম ডাকতেই সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। যাহা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

৫সাংবাদিক ও ১ নারির নামে চাঁদাবাজির একটি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহমেদ বাদল জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST