1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের ‍বিক্ষোভ - দৈনিক সংবাদের কাগজ
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৪:৪৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের ‍বিক্ষোভ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫,
  • 188 Time View

শেরপুরের ঝিনাইগাতীতে
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তারা।

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের প্রতিবাদে সারাদেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঝিনাইগাতী আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ কলেজ, শেরপুর সরকারি কলেজ,সরকারি নাজমুল স্মৃতি কলেজ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা মশাল মিছিল করেছেন।
এ সময় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

সোমবার সন্ধ্যার পরে ঝিনাইগাতী শিমুলতলী বাজারে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, রাতে তো নিরাপদ নয়ই, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার। শুধু জানুয়ারি মাসেই দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না। এ সময় নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহবানও জানান
লুৎফর রহমান লাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক
বৃহত্তর ময়মনসিংহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক মো:মনোয়ার হোসেন, শাহিন মিয়া,ইউপি সদস্য জাহিদুল হক মনির, স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অফ ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা পারভেজ মোশাররফ সহ আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মশাল মিছিলে অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST