1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১০:২৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫,
  • 129 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আনন্দ র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গড়কান্দা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন অপুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক আহ্বায়ক ও নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন রুমান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুফাসসেল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নালিতাবাড়ী-নকলা আসনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, যুবদল ও বিএনপির সব অঙ্গসংগঠন ঐ প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে  বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST