1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বাইডেন করোনার সঙ্গে সর্দি-কাশি, গলা-শরীর ব্যথায় ভুগছেন ——————————————————হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৪:৪৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বাইডেন করোনার সঙ্গে সর্দি-কাশি, গলা-শরীর ব্যথায় ভুগছেন ——————————————————হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৪, ২০২২,
  • 216 Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সংক্রামক এই ভাইরাস থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি তিনি। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির এই প্রেসিডেন্ট সর্দি-কাশি এবং গলা ও শরীর ব্যথায় ভুগছেন বলে খবর সামনে এসেছে।যদিও এসব অসুস্থতাকে ‘কম কষ্টকর’ বলে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসকের বরাত দিয়ে রোববার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৭৯ বছর বয়সী ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট তার সরকারি বাসভবন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন।এছাড়া তার চিকিৎসায় ফাইজার কোম্পানির ওষুধ প্যাক্সলোভিড ব্যবহার করা হচ্ছে বলেও একইদিন জানিয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে।

এরপর মার্কিন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) আপডেট জানান বাইডেনের চিকিৎসক ডা. কেভিন ও’কনর। শনিবার এক মেমোতে তিনি বলেন, করোনার উপসর্গগুলো থেকে প্রেসিডেন্ট বাইডেনের উন্নতি অব্যাহত রয়েছে। তবে তিনি এখন গলা ব্যথা, সর্দি, আলগা কাশি এবং শরীরে ব্যথায় ভুগছেন। তবে এগুলো ‘কম কষ্টকর’।তিনি আরও বলেন, বাইডেনের ফুসফুস পরিষ্কার রয়েছে এবং তার অক্সিজেন স্যাচুরেশনও ‘রুমের বাতাসে দুর্দান্ত অবস্থায় রয়েছে’।সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বেড়েছে। করোনভাইরাসের একটি অত্যন্ত সংক্রামক সাবভেরিয়েন্টের কারণে উত্তর আমেরিকার এই দেশটিতে সংক্রমণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।চিকিৎসক ও’কনর বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন সম্ভবত করোনার বিএ৫ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ভালোভাবে চিকিৎসা গ্রহণ করে চলেছেন। আমরা পরিকল্পনা অনুযায়ী প্যাক্সলোভিড (এর মাধ্যমে চিকিৎসা) চালিয়ে যাবো।বাইডেনের চিকিৎসক ডা. কেভিন ও’কনর আরও বলেন, ‘তিনি (জো বাইডেন) শ্বাসকষ্ট অনুভব করছেন না। তবে করোনার বিএ৫ ভ্যারিয়েন্টটি বিশেষভাবে সংক্রমণযোগ্য এবং এ কারণে তাকে (বাইডেন) আইসোলেশনে থাকতে হবে। খুব সাধারণ বহিরাগত রোগীর মতো চিকিৎসা পদ্ধতি মেনে চলার সময় আমরা তাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST