1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
মাহে রমজানকে স্বাগত জানিয়ে শার্শায় জামায়াতের মিছিল - দৈনিক সংবাদের কাগজ
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ১০:৪৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

মাহে রমজানকে স্বাগত জানিয়ে শার্শায় জামায়াতের মিছিল

সোহেল রানাঃ
  • Update Time : শনিবার, মার্চ ১, ২০২৫,
  • 92 Time View

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগআঁচড়া অঞ্চলের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়।

র‌্যালীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান। র‍্যালীপূর্বক সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।

এ সময় আরো বক্তব্য রাখেন,শার্শা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদ,ঝিকরগাছা থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী, সেক্রেটারী মাষ্টার তবিবুর রহমান, কায়বা ইউনিয়ন জামায়াতের আমির আমিরুল ইসলাম, সেক্রেটারি গাজী মাওলানা রুহুল আমিন ও গোগা ইউনিয়ন জামায়েতর আমির মাওলানা ইব্রাহিম খলিল।

মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলাহোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। স্বাগতম মিছিলে জামায়াত ও শিবির নেতৃবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST