1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্যসহ নিহত ৪ ——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৬:০২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্যসহ নিহত ৪ ——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৭, ২০২২,
  • 215 Time View

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মার্কিন কংগ্রেসওম্যান জ্যাকি ওয়ালোরস্কি এবং তার দুই কর্মীসহ চারজন নিহত হয়েছেন।বুধবার (৩ আগস্ট) জ্যাকি ওয়ালোরস্কির অফিস এবং স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।দুর্ঘটনায় ওয়ালোরস্কি (৫৮) ছাড়াও ওয়ালোরস্কির যোগাযোগ পরিচালক এমা থমসন (২৭) এবং আইন প্রণেতার জেলা পরিচালক জ্যাচেরি পোটস (২৮) নিহত হয়েছেন।ওয়ালোরস্কি একজন রিপাবলিকান, যিনি ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ইন্ডিয়ানার দ্বিতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেছিলেন।এলখার্ট কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, তিনি যখন অন্য দুজনের সঙ্গে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন তখন অন্য একটি গাড়ি তাদের লেনের দিকে চলে যায়। এতেই দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্য গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন।ওয়ালোরস্কির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।এছাড়া ওয়ালোরস্কিকে সম্মানিত জনসেবক হিসাবে উল্লেখ করে শোক জানিয়েছেন কংগ্রেসে তার সহকর্মীরাও।একই সঙ্গে এই নারী কংগ্রেস সদস্যের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পতাকা অর্ধনমিত রাখার কথা জানিয়েছে হোয়াইট হাউস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST