1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১০:৩১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, মে ১৯, ২০২৫,
  • 135 Time View

শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
কফিল উদ্দিন(৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের জামতলী এলাকায় জৈনক আলমের বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত দিনমজুর কফিল উদ্দিন ডেফলাই গ্রামের মৃত মোস্তফার ছেলে এবং ৩মেয়ে ১ছেলের জনক।

প্রত্যক্ষদর্শী, সঙ্গীয় দিনমজুর রফিক সহ বাড়ীর অন্যান্য সদস্যদের সুত্রে জানা গেছে, ডেফলাই গ্রামের কৃষক মৃত মনির উদ্দিনের স্ত্রী জামতলী এলাকায় বোরো ধান চাষ করেন। রবিবার সকালে কফিল উদ্দিন, রফিক সহ তিনজনকে সেই ধান কাটার জন্য কামলা (শ্রমিক) নেন ওই গৃহিনী।
বিকেলে ধান কাটা শেষ করে স্থানীয় আলমের বাড়ীতে এনে স্তুপ করে রাখতে থাকে। এসময় বৃষ্টি শুরু হলে তড়িগড়ি করে হাত-মুখ ধূয়ার জন্য দিনমজুর কফিল উদ্দিন জৈনক আলমের বাড়ীতে প্রবেশ করে বিদ্যুৎ সংযোগযুক্ত টিউবওয়েলের হাতলে হাত দেয়া মাত্রই বিদ্যুতায়িত হয়ে টিউবওয়েলটি ভেঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। ওই সময় আলমের স্ত্রী দ্রুত এসে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয়।

পরে দিনমজুর রফিক ও স্থানীয় লোকজন কফিল উদ্দিনকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কফিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এদিকে দিনমজুর কফিল উদ্দিনের মৃত্যুর খবরে তার গ্রামে শোকের ছায়া নেমে আসে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে কফিল উদ্দিনের মৃত্যুেতে থানায় ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST