1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে মেলার নামে জুয়ার আসর, উচ্ছেদ করতে গিয়ে ৫ পুলিশ আহত, ২ মামলায় গ্রেপ্তার -১ - দৈনিক সংবাদের কাগজ
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১১:০৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে মেলার নামে জুয়ার আসর, উচ্ছেদ করতে গিয়ে ৫ পুলিশ আহত, ২ মামলায় গ্রেপ্তার -১

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, এপ্রিল ৭, ২০২৫,
  • 155 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুরা বাজারে মেলায় জুয়ার আসর উচ্ছেদ করতে যাওয়া ৫ পুলিশের ওপর হামলার খবর পাওয়া গেছে। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যার পর ঝিনাইগাতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের (বালিয়াচন্ডি) কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আ: করিমের ছেলে মো: আনন্দ আহাম্মেদ, আসাদ মেম্বার ও তার ভাই ইনসানের নেতৃত্বে বেশ কয়েকজনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় ২ উপ-পরিদর্শক (এসআই) সহ মোট ৫ পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে। জানা যায়, প্রতি বছর পাইকুরা বাজারে মেলার নামে জুয়ার আয়োজন করা হয়। এবারও মেলায় জুয়ার আসর বসে।

অভিযোগ উঠেছে যে, মো: আনন্দ আহাম্মেদ, সাবেক আসাদ মেম্বার ও তার ভাই ইনসান এই জুয়ার আসরের আয়োজন করে। খবর পেয়ে ঝিনাইগাতী থানার এসআই মো. হারুন অর রশিদ ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল জুয়া বন্ধ করতে গেলে, আনন্দ, আসাদ মেম্বার ও তার ভাই ইনসানের নেতৃত্বে ১৭-১৮ জনের সংঙ্গবদ্ধ দল পুলিশের ওপর উপর্যুপরি হামলা চালায়।

এতে এসআই হারুন অর রশিদ, এসআই মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল, কনস্টেবল শহিদুল ও কনস্টেবল ফরহাদ আহত হন। আহত পুলিশ সদস্যগণ ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন ইনকিলাবকে বলেন, জুয়ার আসর উচ্ছেদে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন।

অভিযুক্তদের বিরুদ্ধে রাতেই ২ টি মামলা দায়ের করা হয়েছে এবং রাতেই সাজেদুল ইসলাম (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে জোর পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST