1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের শ্রীবরদীতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় ধর্ষক গ্রেপ্তার - দৈনিক সংবাদের কাগজ
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| বিকাল ৫:১৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের শ্রীবরদীতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় ধর্ষক গ্রেপ্তার

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪,
  • 120 Time View

শেরপুর শ্রীবরদীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজগর আলী (পাতলা)  (৫২) নামের এক ব্যক্তির গ্রেপ্তার করেছে পুলিশ।

 অভিযুক্ত আজগর আলী ওরফে পাতলা উপজেলার কুরুয়া  কাজিপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দীনের ছেলে।
 
মামলা সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল শনিবার সকাল ১০ঘটিকার দিকে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজিপাড়া গ্রামের বাড়িতে শিশু কন্যাটি খেলাধুলা করছিল।

এসময় একই গ্রামের আজগর আলী ওরফে পাতলা ওই শিশুটিকে ফুঁসলিয়ে তার খালি বাড়িতে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে।

পরে শিশুটির ডাক চিৎকারে পাশের বাড়ির জুলেখা বেগম এসে দেখে যে, শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করেছে।  পরে আরও লোকজন ঘটনাস্থলেে এলে ধর্ষক পালিয়ে যায়।

এ ঘটনায় আজগর আলীকে বিবাদী করে ২১এপ্রিল রবিবার শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে রবিবার আজগর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামী আজগর আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST