1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে দুদকের দিনব্যাপী গণশুনানি : ১২৫ অভিযোগের নিষ্পত্তিতে জনতার আগ্রহ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৩৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে দুদকের দিনব্যাপী গণশুনানি : ১২৫ অভিযোগের নিষ্পত্তিতে জনতার আগ্রহ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 193 Time View

সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি দপ্তরে সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী দুদকের গণশুনানি। সোমবার (৮সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ও জামালপুর জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এ শুনানি অনুষ্ঠিত হয়।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এবং “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত গণশুনানিতে শেরপুরবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

গণশুনানিতে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া এবং ময়মনসিংহ বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক (অ.দা.) তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

দিনব্যাপী এই গণশুনানিতে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের মোট ১২৫টি অভিযোগ উত্থাপন করা হয় এবং সেই সব বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। জেলার ২৮টি দপ্তরের মধ্যে অভিযোগগুলোর বেশীরভাগ ছিলো ভূমি ও সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে। গণশুনানিতে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ  উপস্থিত ছিলেন।

শেষে অতিথিগণ বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। জনগণের অভিযোগ সমাধানে দুদক সর্বদাই সচেষ্ট থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST