1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাস চাপায় নিহত ২, আহত ৪ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৪:২০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাস চাপায় নিহত ২, আহত ৪

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫,
  • 143 Time View

শেরপুর জেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারীসহ দুইজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বাজিতখিলা কুমরী এলাকায় ও নকলা উপজেলার বাদাগৈড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী এলাকার খোকা মিয়ার ছেলে আহসান (৫৫) এবং নকলা উপজেলার টালকি ইউনিয়নের দক্ষিণ রামেরকান্দি গ্রামের মৃত রফিজ উদ্দিনের স্ত্রী মহিরন বেগম (৫৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ঝিনাইগাতী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঝিনাইগাতী এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার কুমরী বটতলী এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়, পরে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী আহসান মারা যান এবং আরও অন্তত চারজন আহত হন। গুরুতর আহত ইজিবাইক চালক মামুন (২৫)-কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নকলা উপজেলার বাদাগৈড় এলাকায় বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফিরছিলেন মহিরন বেগম। পথিমধ্যে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে সোনার বাংলা পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST