1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক- সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ - দৈনিক সংবাদের কাগজ
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:২৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক- সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪,
  • 264 Time View

শেরপুরে ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম(৪০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সিএনজি ড্রাইভার বিল্লাল সহ আরো এক পথচারি আহত হয়েছে। ১৮ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার তেতুলতলা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহত খোরশেদ আলম উপজেলার বাকাকুড়া গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে। আহত সিএনজি চালক বিল্লাল(৩৫)শালধা গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং পথচারি আব্দুল কাদির ঝুলগাঁও মাদ্রাসার শিক্ষক এবং সিলেটের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পান ভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী বাজার থেকে রওনা হয়ে তেতুলতলা বাজারে পৌছিলে শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই খোরশেদ আলমের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার সহ ট্রাকের নীচে ধুমড়েমোচড়ে চাপাপড়া সিএনজিটি উদ্ধার করে। এসময় ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাক আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শেরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
উপসহকারি পরিচালক
জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, সংবাদ পাওয়া মাত্রই শেরপুর ও ঝিনাইগাতীর দুটি টিম দুর্ঘটনায় কবলিত ব্যক্তিদের উদ্ধার সহ ট্রাকের নীচে চাপাপড়া সিএনজিটি বের করা হয়েছে। আহতদের দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঝিনাইগাতী থানার এসআই রাজীব ভৌমিক জানান, ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় চুয়াডাঙ্গা- ট-১২-০৯৮ নং ঘাতক ট্রাকটি
আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা সহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST