1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুর জেলার গর্ব,বিনামূল্যে চিকিৎসা সেবা পৌছে দিচ্ছেন ডাঃ মোঃ দিদারুল আলম!  - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:৫৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুর জেলার গর্ব,বিনামূল্যে চিকিৎসা সেবা পৌছে দিচ্ছেন ডাঃ মোঃ দিদারুল আলম! 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫,
  • 189 Time View

গারো  পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার শ্রীবরদী থানার পশ্চিম ছনকান্দার কৃতি সন্তান মানবিক ডাক্তার মোঃ দিদারুল আলম ১৬ই মে ২০০১ সালে জন্মগ্রহণ করেন। 

তিনি পশ্চিম ছনকান্দার গর্ব পিতা  বন বিভাগের কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার জনাব মোঃ এমদাদুল হক মাতা দেলোয়ারা পারভীন এর সুযোগ্য সন্তান।  

ডাঃ দিদারুল ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন।  গাজীপুর জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

এরপর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম.বি.বি.এস ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে উক্ত হাসপাতালে কর্মরত আছেন।

মেডিকেলে অধ্যয়নরত থাকাকালীন 

 ডা. দিদারুল তার সহযোগিদের নিয়ে “স্বপ্নের দেশ ফাউন্ডেশন” নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে  তোলেন যারা ক্রমান্বয়ে  দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ের অসহায় হতদরিদ্র মানুষের কাছে বিনামূল্যে ঔষধ,  চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ,বিশ্ব ইস্তেমা ময়দানে মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশ গ্রহণ করে আসছেন।

জানা যায়, সংস্থাটি এ পর্যন্ত সারা দেশে বিভিন্ন মাদ্রাসায় ৫শতাধিক কুরআন বিনামূল্যে প্রদান করেন।

গত ৭ অক্টোবর  ২০২৪ সালের ভয়াবহ বন্যায়  ক্ষয়ক্ষতিতে  তিনি নিজ এলাকায় ফিরে আসেন এবং ঝিনাইগাতী থানার ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি গ্রামে শতাধিক মানুষের বাসস্থানের জন্য টিন,ভারি খাদ্যসামগ্রী, পোশাক, ফ্রি ঔষধ সহ ট্রিটমেন্ট এর আয়োজন করেন।

তিনি আরও বলেন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ও  মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST