1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
সাপাহারে ঘাসমারা বিষ স্প্রে করে গমের ক্ষতিসাধনের অভিযোগ - দৈনিক সংবাদের কাগজ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:১১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

সাপাহারে ঘাসমারা বিষ স্প্রে করে গমের ক্ষতিসাধনের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪,
  • 159 Time View

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে গমের জমিতে ঘাসমারা বিষ স্প্রে করে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খঞ্জনপুর মাঠে। এ ঘটনায় জমির মালিক আবুল কালাম সরকার বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারী দিবাগত উপজেলার খঞ্জপুর সরকার পাড়া গ্রামের মৃত আমিরউদ্দীনের ছেলে আবুল কালাম সরকারের খঞ্জনপুর মাঠে পৈতৃক সূত্রে পাওয়া জমিতে রোপকৃত গমে ঘাসমারা বিষ স্প্রে করে প্রতিপক্ষের লোকজন। পরেরদিন আবুল কালাম গমের পরিচর্যা করতে গিয়ে দেখে গমগাছগুলো পুড়ে গেছে।যাতে করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। অভিযোগে আরো জানা যায়, বিবাদীরা নিজের সাড়ে ১৬ শতাংশ জমি নিজের ক্রয়কৃত বলে দাবী করে। তারা বিভিন্ন সময় আবুল কালামের পৈতৃক সূত্রে পাওয়া জমিতে পাওয়া জমিতে উপর্যুপরি গন্ডগোল হাঙামা করতে থাকে। এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন দিবাগত রাতে সকলে অগোচরে ওই সাড়ে ১৬ শতাংশ জমিতে রোপনকৃত গমে ঘাসমারা বিষ স্প্রে করে।
বিবাদীরা হলেন উপজেলার রামরামপুর গ্রামের মৃত তমিজউদদীনের ছেলে শাহজাহান (৩৬), মৃত ছলেমানের ছেলে ফিলু (৪০), কালুমদ্দীনের ছেলে সুলতান (৩৫)।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST