1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
৬৫ বছর বয়সেও দেশের নাগরিক না হওয়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত - দৈনিক সংবাদের কাগজ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

৬৫ বছর বয়সেও দেশের নাগরিক না হওয়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত

মিজানুর রহমান ,শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, এপ্রিল ৮, ২০২৪,
  • 160 Time View

প্রায় ১১ বছর আগে মারা গেছেন স্বামী।
৯ বছর আগে অজানা রোগে আক্রান্ত হয়ে আর উঠে দাঁড়াতে পারেননা আলেফা বেগম। দাম্পত্ত জীবনে নিঃসন্তান ছিলেন আলেফা বেগম। তাকে দেখার বা খোঁজ নেয়ার মতো কোন আত্মীয়-স্বজন কেউ নেই।

কোন বৃত্তবান তার দিকে নজর না দিলেও দিনমজুর আলম হোসেন দু.বেলা দু.মুঠো খেতে দিচ্ছেন প্রায় ৪ বছর ধরে।
তার সাথে কথা বলে জানা যায় তার বয়স প্রায় ৬৫ বছর।

কিন্তু আজ পর্যন্ত তার জাতীয় পরিচয় পত্র হয়নি (ভোটার আইডি কার্ড)। কোন প্রশাসনিক কর্মকর্তা বা জনপ্রতিনিধি কেউই খবর নেননি তার। আলেফা বেগমের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ২ নং ধানশাইল ইউনিয়নের ১ নং চকপাড়া ওয়ার্ডে মৃত ছাবেদ আলীর স্ত্রী।

পায়ের ওপর ভর দিয়ে হাঁটতে বা দাঁড়াতে পারেন না আলেফা বেগম। নেই বাবা বা স্বামীর কোন সহায়-সম্পত্তি। খোলা মাঠের মধ্যে দরজা জানালা বিহীন অন্যের দেয়া ভাঙ্গা একটি ছাপড়া ঘরে কোনমতে বাস করেন তিনি।

প্রায়ই তাকে শেয়াল কুকুর খেতে আসে রাতের বেলায়। পাঁইয়ে ভর দিয়ে দাঁড়াতে পারেন না বসে- বসে এ বাড়ি ও বাড়ি কিছু ভিক্ষা করে এনে কোনভাবে কাটিয়ে দিচ্ছেন আলেফা বেগমের জীবন।আলেফা বেগম আক্ষেপ করে চ্যানেল এ নিউজকে বলেন, দুঃখ দেখার কেউ নেই। এ সময় এসে আমার চাওয়ার আর তেমন কিছুই নেই। তবে আপনাদের সবার কাছে আমার একটা চাওয়া হলো,আমার ভোটার কার্ড বানিয়ে দেন। যাতে করে আমি সরকারের কাছে কিছু পেতে পারি। মরার আগে অন্তত সরকারের দেয়া একটি ঘরে মরতে পারি সেব্যবস্থাটা আপনারা করে দেন।

এবিষয়ে ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম এই প্রতিবেদককে মুঠোফোনে জানান,আলেফা বেগমের যে ভোটার আইডি কার্ড নেই বা হয়নি সেটা আমি জানতাম না।আপনি সাংবাদিক আপনার মাধ্যমেই জানলাম বিষয়টি। খোঁজ নিয়ে ব্যবস্থা করবো বলে জানান ইউপি চেয়ারম্যান।ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন,এমন একটি খবর তিনি সাংবাদিকের মাধ্যমেই শুনেছি। এর সত্যতা যাচাই করে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST