1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
অভ্যন্তরীণ নৌপথ ব্যবস্থাপনায় মার্কিন সহায়তাকে স্বাগত জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:৫৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

অভ্যন্তরীণ নৌপথ ব্যবস্থাপনায় মার্কিন সহায়তাকে স্বাগত জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২,
  • 209 Time View

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও প্রযুক্তি বাংলাদেশের নৌপথ ব্যবস্থাপনার উন্নতি ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।খবর বাপসনিউজ।

গত সোমবার (০১ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মার্কিন বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (ইউএসটিডিএ) আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশন দলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশের মতো নদীমাতৃক দেশের জন্য উপযুক্ত পরিবেশ বান্ধব এবং কম ব্যয়বহুল অভ্যন্তরীণ নৌপথ ও নৌপরিবহন খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর জোর দেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশন প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফর দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে দীর্ঘ ও টেকসই সহযোগিতার নতুন পথ খুলে দেবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক তাদের যুক্তরাষ্ট্রে ১০ দিনের অবস্থানকালে বিভিন্ন বন্দর ও স্থাপনা পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বিআইডব্লিউটিএর কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলাম তার স্বাগত বক্তব্যে আশা প্রকাশ করেন বাংলাদেশ প্রতিনিধিদলের এই সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতাকে আরও জোরদার করবে।

অনুষ্ঠানে ইউএসটিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএসটিডিএর প্রতিনিধি মেহনাজ আনসারী।

এর আগে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST