গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামে এক মুসলিম পরিবারে ৫ ই মার্চ ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন মোঃসাইফুল ইসলাম। পিতা মোঃরফিকুল ইসলাম এবং মাতা ছাহেরা বেগম চার সন্তানের জননী তাদের মধ্যে তিনি সবার বড়।সাইফুল ইসলাম এর আরও ২ ভাই ও এক বোন রয়েছেন। সাইফুল ইসলাম এর ১ ছেলে ও ১ মেয়ে রয়েছেন এবং তার সহধর্মিণী একজন প্রাইমারী সহকারী শিক্ষক।
ছোট থেকেই সাইফুল ইসলাম অনেক মেধাবী ছিলেন। তিনি আহমদ নগর উচ্চ বিদ্যালয় স্কুল থেকে ২০০২ সালে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৪ এবং ২০০৪ সালে ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট উভয় পরীক্ষায় জিপিএ-৪ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ কৃষি বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি বেশ কিছুদিন বেসরকারী প্রতিষ্ঠান এসিআই লিঃ চাকুরীর পাশাপাশি ৩০ তম বিসিএস পরীক্ষায় থেকে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন অনেক ধৈর্যের পর ৩৫ তম (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।
তিনি বর্তমানে নেত্রকোনা, কলমাকান্দা উপজেলা কৃষি অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি কৃতিত্বের সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন।
মো:সাইফুল ইসলাম কলমাকান্দা উপজেলা কৃষি অফিসার এর পাশাপাশি অতিরিক্ত দ্বায়িত্ব হিসেবে কলমাকান্দা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পালনন।
তিনি সম্মান শেষ বর্ষে থাকাকালিন সময়ে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেন। দিন রাত অকাতরে পরিশ্রম করে অবশেষে স্বপ্ন পুরণ করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, মো:সাইফুল ইসলাম বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে অসহায় পরিবারের মাঝে সাহায্য ও সহযোগিতা করেন।
৭ অক্টোবর ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ও সংকটকালে তার সাধ্যমতো শিকড় ঝিনাইগাতী স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে
অসহায় পরিবারের পাশে দাঁড়ান।
তিনি আরও বলেন কৃষি ও কৃষকের উন্নয়নে নিবেদিত হয়ে সেবা প্রদান করতে চাই।