1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ক্যালিফোর্নিয়ায় অপহৃত ৮ মাসের শিশু-সহ ৪ ভারতীয়র লাশ উদ্ধার——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃপ্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৪০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ক্যালিফোর্নিয়ায় অপহৃত ৮ মাসের শিশু-সহ ৪ ভারতীয়র লাশ উদ্ধার——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃপ্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৮, ২০২২,
  • 215 Time View

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অপহরণ করা হয়েছিল আট মাসের শিশুকন্যা-সহ একটি শিখ পরিবারের চারজন সদস্যকে। সেই চার ভারতীয় বংশোদ্ভূতের মৃতদেহ উদ্ধার হল শেষ পর্যন্ত। একটি বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার পুলিশ।এর আগে চলতি সপ্তাহের সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সড কাউন্টি থেকে অপহরণ করা হয়েছিলো এই চারজনকে। গত বুধবার ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ানা রোড এবং হাচিনসন রোডের কাছে একটি বাগানে সন্ধ্যাবেলা উদ্ধার হয় তাদের দেহ।জানা গিয়েছে, নিহত চারজনের মধ্যে আট মাসের শিশু আরুহি ধেরি, তার মা ২৭ বছরের জসলিন কউর, আরুহির বাবা ৩৬ বছরের জসদীপ সিং এবং জসদীপের বড় ভাই অমনদীপ সিং।খবর বাপসনিউজ।

মার্সডের শেরিফ ভার্ন ওয়ার্নকে জানিয়েছেন, বুধবার সকালে বাগানের এক কর্মী ওই চারটি মৃতদেহ দেখতে পান। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি মরদেহ উদ্ধার করে।

এর আগে এই চারজনের অপহরণের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। তাতে দেখা গিয়েছিল, একটি বিল্ডিং থেকে বেরিয়ে আসছেন জসদীপ এবং অমনদীপ। তাদের পিছনেই ছিলেন জসদীপ এবং আরুহি। তাদের একটি ট্রাকে তোলা হয়।

এদিকে অপহরণের অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় জগদীপের আত্মীয়রা। পুলিশ তদন্ত শুরু করে মঙ্গলবার গ্রেপ্তার করে ম্যানুয়েল সালগাডো নামে ৪৮ বছর বয়সি এক ব্যক্তিকে। তবে সালগাডো পুলিশের জালে ধরা দেয়ার আগে আত্মহত্যার চেষ্টা করে। আপাতত সেই ব্যক্তি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।

এমন পরিস্থিতিতে এই ঘটনার আসল কারণ সম্পর্কে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। সালগাডোর পরিবারের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ জানায়, সালগাডো অপহরণের কথা স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST