1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
চলাচলের রাস্তায় বেড়া দিয়ে অসহায়ের জীবিকায় আঘাত - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:৪১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

চলাচলের রাস্তায় বেড়া দিয়ে অসহায়ের জীবিকায় আঘাত

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 261 Time View

কাপড় ফেরি করে পরিবারের খাবার যোগাড় করেন আফাজ আলী নামে এক অসহায় ব্যক্তি। কিন্তু তার বাড়ি সংলগ্ন চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রভাবশালী প্রতিবেশী মোকছেদ আলী হাওলাদার। যার ফলে তার জীবিকায় আঘাত পড়েছে। এমন ঘটনা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের দক্ষিণ সোহাগপুর গ্রামে।

সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আফাজ আলীর চলাচলের রাস্তায় গাছ লাগিয়ে জাল -বাশ দিয়ে বেড়া দিয়েছে মোকছেদ আলী হাওলাদার নামে অপর প্রতিবেশী। এমতাবস্থায় আফাজ আলীর পরিবারের চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রভাবশালী হওয়ায় মোকছেদ আলী হাওলাদার ও তাঁর পরিবারের লোকজন প্রায়ই আফাজ আলীর পরিবারের সঙ্গে বিবাদে জড়ান। বিরোধের জেরে আফাজ আলীর বাড়ি যাওয়ার একমাত্র রাস্তাটি দুই মাস আগে মোকছেদ হাওলাদার রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এর ফলে পরিবারটি এখন গৃহবন্দী হয়ে পড়েছে। এমনকি আফাজ আলী ফেরি করে কাপড়ের ব্যবসা করে যা দুই মাস ধরে বন্ধ আছে। দুই মাস ধরে ছেলে মেয়েরা ঠিক মতো স্কুলে যেতে পারছে না।

ভুক্তভোগী আফাজ আলী বলেন, আমার যাতায়তের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে। আমরা বাড়ি থেকে বের হয়ে কোথাও যেতে পারি না। আমার ৪ ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না। দ্রুত আমাদের চলাচলের রাস্তা থেকে বেড়া সড়িয়ে চলাচল উপযুক্ত করার দাবি জানাই স্থানীয় চেয়ারম্যান এবং প্রশাসনের নিকট।

অভিযুক্ত মোকছেদ আলী হাওলাদার সাংবাদিকদের বলেন, ওই জায়গাটা আমার, আমি ওদের ওই রাস্তা দিয়ে চলতে দিবো না।

জানতে চাইলে এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, আমি তদন্ত করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST