ইউনিসেফের সহযোগিতায় শেরপুরের নালিতাবাড়ীতে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও কল্যাণ সেবা জোরদারে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বুধবার উপজেলার পৌর শহরের প্রেসক্লাব মিলনায়তন কক্ষে সুস্থ্যতা পরিসেবা শক্তিশালীকরণ এবং মানব উন্নয়ন গবেষণা কেন্দ্র কনসোর্টিয়া এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
মানব উন্নয়ন গবেষণা কেন্দ্র কনসোর্টিয়া’র টিম লিডার ডা. ফাতেমা শবনমের সঞ্চালনায় কর্মশালায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন জেলা কো- অর্ডিনটর মো. ওয়াছিউর রহমান, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডা: তৌফিক আহমেদ , পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সাবিনা ইয়াসমিন, তারাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক কাজল প্রমূখ।
অনুষ্ঠানটি বাংলাদেশের নির্বাচিত জেলাগুলিতে কিশোর-কিশোরী এবং যুবকদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সুস্থতা পরিসেবা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও কল্যাণ সম্পর্কিত জ্ঞান, মনোভাব ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনা এবং কার্যকর যুব সম্পৃক্ততার মাধ্যমে এ সেবার মানোন্নয়ন নিশ্চিত করা।
কর্মশালায় উপজেলার বিভিন্ন যুব প্ল্যাটফর্ম, কিশোর-কিশোরী ক্লাব, স্কাউট-গার্লস গাইড ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।