নির্দিষ্ট ফি এর বিনিময়ে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ১৩ জুলাই রোববার বিকেলে উপজেলা ভূমি অফিস সংলগ্ন “তামিম কম্পিউটার” নামে এই সেবা কেন্দ্রটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, তামিম কম্পিউটারের সত্বাধিকারী তামিম আহমেদ, স্থানীয় গনমাধ্যমকর্মীরা, ভূমি অফিসের নায়েবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।