1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ন্যান্সি পেলোসির স্বামীর ওপর সহিংস আক্রমণ——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ন্যান্সি পেলোসির স্বামীর ওপর সহিংস আক্রমণ——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ২৯, ২০২২,
  • 236 Time View

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি তাদের ক্যালিফোর্নিয়ার বাড়িতে এক হামলাকারীর সহিংস আক্রমণের শিকার হয়েছেন।

গত শুক্রবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। হামলাকারীকে আটক করা হয়েছে। হামলার কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পেলোসির কার্যালয়।খবর বাপসনিউজ।বিবৃতিতে বলা হয়েছে, ৮২ বছর বয়সী পলকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে ভালভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি পুরোপুরি সেরে যাবেন বলে আশা করা হচ্ছে। হামলার ঘটনার সময় স্পিকার পেলোসি বাড়িতে ছিলেন না। ঘটনার পরপরই যারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং হাসপাতালে যারা পলকে চিকিৎসা করছেন তাদের সবার প্রতি স্পিকার পেলোসি ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এমন একটি সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যও পেলোসি সবাইকে অনুরোধ জানান বলে জানিয়েছেন তার মুখপাত্র।ন্যান্সি পেলোসি ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা ও কংগ্রেসের সদস্য। বর্তমানে দ্বিতীয়বারের মতো হাউজের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ন্যান্সির ৮২ বছর বয়সী স্বামী পল একজন সফল ব্যবসায়ী। রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে তার। এই বয়সেও নিজের ব্যবসা নিজেই দেখাশুনা করেন। ন্যান্সির এক মুখপাত্র জানিয়েছেন, হামলায় গুরুতর আহত পল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আশা করা হচ্ছে, তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

খবরে বলা হয়, হামলার ঘটনার সময় স্পিকার পেলোসি বাড়িতে ছিলেন না। ঘটনার পরপরই যারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং হাসপাতালে যারা পলকে চিকিৎসা করছেন তাদের সবার প্রতি স্পিকার পেলোসি ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST