1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
পোশাক খাতে বাংলাদেশের ক্ষতি করতে পারে যুক্তরাষ্ট্র হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৫:০৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

পোশাক খাতে বাংলাদেশের ক্ষতি করতে পারে যুক্তরাষ্ট্র হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৭, ২০২২,
  • 222 Time View

বাংলাদেশের তৈরি পোশাক খাতের ক্ষতি করতে পারে যুক্তরাষ্ট্র- এমন আশঙ্কা করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক বার্তায় তিনি এ বিষয়ে বাংলাদেশের জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

চীনা দূতাবাসের ফেসবুক পেজে ‘রাষ্ট্রদূতের সঙ্গে এক মিনিট’ শিরোনামে এক ভিডিও বার্তা দেন রাষ্ট্রদূত লি জিমিং। সেখানে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের আনা তথাকথিত ‘শিনজিয়াং-এ জোরপূর্বক শ্রম’ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটি নির্দিষ্ট তৈরি পোশাক (আরএমজি) শিল্প সংগঠন সম্প্রতি তাদের সদস্যদের চীন থেকে তুলা আমদানির ক্ষেত্রে ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

এ বিষয়টি আমার নজরে এসেছে। আমি আরও লক্ষ্য করেছি, সতর্ক বার্তাটি জারি করা হয়েছে সংগঠনটির সঙ্গে কিছু মার্কিন সংস্থার অধিভুক্ত ‘ইন্দো-প্যাসিফিক সুযোগ প্রকল্পের’ দুই প্রতিনিধির একটি বৈঠকের পর। ’ চীনা রাষ্ট্রদূত বলেন, ‘এই তথাকথিত ‘শিনজিয়াংয়ে জোরপূর্বক শ্রম’ সম্পর্কিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। ’

রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ইতিপূর্বে গুয়াংজোতে দায়িত্বরত দুই মার্কিন কূটনীতিক ২০২১ সালে স্বীকারোক্তি দিয়েছেন যে শিনজিয়াং এ কোনো সমস্যা নেই।

কিন্তু শিনজিয়াংকে আন্তর্জাতিক শিল্প ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার এবং উইঘুরদের অসন্তুষ্ট ও অশান্ত করে তুলে চীনা সরকারের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দিতে একটি কার্যকর উপায় হলো তাদের মানবাধিকার নীতিমালাকে আক্রমণ করা।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘স্পষ্টতই, ওয়াশিংটন শিনজিয়াং সম্পর্কে চীনকে কলঙ্কিত এবং অপমান করতে মিথ্যা বলছে। তাদের চূড়ান্ত লক্ষ্য চীনকে নিয়ন্ত্রণ করা। ’ তিনি বলেন, ‘বাংলাদেশি জনগণ সতর্ক না হলে, এই মিথ্যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST