1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
মানবিক মানুষের উপহার পেয়ে ঈদ আনন্দ উপভোগ অসহায় ১৫০ পরিবার - দৈনিক সংবাদের কাগজ
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:১৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

মানবিক মানুষের উপহার পেয়ে ঈদ আনন্দ উপভোগ অসহায় ১৫০ পরিবার

জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ফুলপুর ময়মনসিংহ
  • Update Time : রবিবার, এপ্রিল ৭, ২০২৪,
  • 173 Time View

ময়মনসিংহ ফুলপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অভিনব এক উদ্যোগ গ্রহণ করে ময়মনসিংহের ফুলপুর উপজেলার অসহায়, কর্মহীন, দুস্থ, প্রতিবন্ধী ও অস্বচ্ছল ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (০৬ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার যায়যায়দিন অফিস প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া দেয়া মানবিক মানুষের পক্ষ থেকে এই উপহারসামগ্রী পেয়ে ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে ১৫০টি পরিবারে।
উপহারের মধ্যে রয়েছে ১ কেজি বাসমতি চিনিগুড়া পোলাও চাল, ১ লিটার ফ্রেশ সয়াবিন তেল, ৫০০ গ্রাম ফ্রেশ চিনি, ৫০০ গ্রাম এসিআই মসুর ডাল, ১ প্যাকেট (২০০ গ্রাম) এসিআই লাচ্ছা সেমাই, ১টি কোকাকোলা নুডলস ও ১টি (৭৫ গ্রাম) কেয়া লেমন সাবান।
এই কার্যক্রমের সমন্বয়ক গণমাধ্যমকর্মী শাহ্ নাফিউল্লাহ সৈকতের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান কামু, পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. আবুল বাসার রাজন, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমান, সংবাদ’র সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, খোলা কাগজ’র সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম রবি, কালের কন্ঠ’র সিনিয়র সাংবাদিক মোস্তফা খান, ভোরের কাগজ’র সাংবাদিক আবু রায়হান, ব্রহ্মপুত্র এক্সপ্রেস’র সাংবাদিক সুলতান মাহমুদ সম্রাট, ডিজিটাল পোস্ট অফিসের হার্ডওয়্যার টেকনিশিয়ান মো. তানভীর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী নাছিম হোসেন অন্তর, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম হৃদয় ও স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।
পাইকপাড়া গ্রামের বৃদ্ধ হযরত আলী বলেন, আমি কর্মহীন মানুষ। এখন কামাই রোজগার করতে পারিনা। ঈদ উপহার পেয়ে আমি খুব খুশি।
ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন। এটি একটি প্রশংসিত কাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST