1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে উঠছে ৭ কোটি ৬০ লাখ বছরের পুরনো একটি ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৫:০৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে উঠছে ৭ কোটি ৬০ লাখ বছরের পুরনো একটি ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২,
  • 217 Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে এবার নিলামে উঠছে ৭ কোটি ৬০ লাখ বছরের পুরনো একটি ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল। বিখ্যাত মার্কিন নিলাম প্রতিষ্ঠান সোথবি’র আগামী ২৮ জুলাইয়ের নিলাম আয়োজনে উঠছে কোটি কোটি বছর আগে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া এই প্রাণীর দেহাবশেষ।৫ জুলাই নিজেদের টুইটার অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছে সোথবি কর্তৃপক্ষ। মার্কিন এই নিলাম প্রতিষ্ঠানটির টুইটবার্তা থেকে জানা যায়, নিলামে উঠতে যাওয়া এই জীবাশ্ম কঙ্কালটি গোরগোসোরাস প্রজাতির ডাইনোসরের। পরিপূর্ণ এই কঙ্কালটি লম্বায় ২২ ফুট , উচ্চতায় ১০ ফুট।আরও জানা গেছে, সোথবির নিউইয়র্ক শাখার গ্যালারিতে ২১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে এই নিলাম আয়োজন। আয়োজনের শেষ দিন বিক্রির জন্য তোলা হবে এই কঙ্কাল।আজ থেকে ১৪ কোটি ৫০ লাখ বছর আগে বিশ্বে শুরু হয়েছিল ক্রেটাসিয়াস যুগ, প্রায় ৮ কোটি বছর স্থায়ী হওয়ার পর সেই যুগ শেষ হয় আজ থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগে। বিজ্ঞানীদের মতে ক্রেটাসিয়াস যুগের শেষ দিকে পৃথিবীতে আবির্ভাব হয়েছিল গোরগোসোরাসের।হলিউডের চলচ্চিত্র জুরাসিক পার্কের কল্যাণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ডাইনোসর টাইরানোসোরাস রেক্স (টিরেক্স) প্রজাতির ডাইনোসরের পূর্বপুরুষ মনে করা হয় এই গোরগোসোরাসকে। টিরেক্সের আবির্ভাবের ১ কোটি বছর আগে বর্তমান যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ও কানাডায় ঘুরে বেড়াত এই গোরগোসোরাস। ওই যুগে সবচেয়ে ভয়াবহ শিকারি প্রাণী ছিল দানবাকৃতির এই ডাইনোসর।২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টানার হাভরে শহরের জুডিথ নদীতে খননকাজ চালানোর সময়ে এই জীবাশ্মের সন্ধান মেলে। এ পর্যন্ত গোরগোসোরাস প্রজাতির ডাইনোসরের যত চিহ্ন পাওয়া গেছে, সেসব রক্ষিত রয়েছে বিশ্বের হাতে গোনা কয়েকটি জাদুঘরে।সোথবে নিলাম প্রতিষ্ঠানের বিজ্ঞান ও জনপ্রিয় সংস্কৃতি বিভাগের প্রধান কাসান্দ্রা হ্যাটন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এ সম্পর্কে বলেন, ‘আমার পেশাগত জীবনে কাজের খাতিরেই এ পর্যন্ত আমি বহু ব্যাতিক্রমী, অনন্য জিনিস পরখ ও বিক্রি করার সুযোগ এসেছে। কিন্তু সেসবের এমন বস্তুর সংখ্যা খুবই অল্প— যেসব মানুষকে বিস্ময়াভূত করতে পারে এবং মানুষের কল্পনাশক্তিকে প্রসারিত করে ‘মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, সোথবি কর্তৃপক্ষ এই কঙ্কালটির ন্যূনতম দাম ধরেছে ৫০ লাখ থেকে ৮০ লাখ ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST