1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় পন্যসহ গ্রেফতার -১ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:০৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় পন্যসহ গ্রেফতার -১

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, মার্চ ১৬, ২০২৫,
  • 110 Time View

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভারত থেকে চোরাই পথে আনা ভারতীয় পণ্য, হেয়ার কন্ডিশনার, লুঙ্গি ও বিভিন্ন ধরণের থান কাপড়সহ এক চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার (১৫ মার্চ) দুপুরে মামলার পর গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, একইদিন ভোরে উপজেলার গারো পাহাড়ের রাংটিয়া মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত- মোঃ আমীর হোসেন (৩৩), ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ১৫ মার্চ শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাই পথে আনা চারটি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, তিনটি বস্তায় ১৮১টি লুঙ্গি ও ১০২০ মিটার বিভিন্ন ধরণের থান কাপড়সহ চোরাকারবারি আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়। 

জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আমীর হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST