1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:১৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন

মিজানুর রহমান, শেরপুর  জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জুন ২৫, ২০২৫,
  • 150 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রামে বাণিজ্যিকভাবে লটকন চাষ করে বাম্পার ফলন ফলিয়েছেন মো: সবুজ মিয়া। লটকন অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও মিনারেলস ভিটামিনসমৃদ্ধ জাতীয় একটি ফল। এই ফলের গাছ লাগিয়ে বাম্পার ফলন ফলিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন সবুজ। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার  হলদী গ্রামের বাসিন্দা সবুজ মিয়া ২০১৯ সালে নরসিংদীর তার এক চাচার বাগান থেকে লটকনের ৭০টি চারা সংগ্রহ করে বাড়ির পাশে নিজের পতিত জমিতে রোপণ করেন। 

রোপণের ৩ বছর পর থেকে প্রতি গাছে ৪ কেজি থেকে ৫০ কেজি পর্যন্ত ফল আসে। গাছের বয়স ভাড়ার সঙ্গে সঙ্গে ফলনও বৃদ্ধি পাচ্ছে। জৈব সার, ফল আসার পর সামান্য কীটনাশক, রাসায়নিক সার, শুষ্ক মৌসুমে দুই-তিন বার সেচ আর ডালপালা ছেটে দেওয়া ছাড়া বাড়তি আর কোনো ঝামেলা নেই। অল্প খরচে অধিক লাভ পাওয়া যায় এ চাষে। 

ঝিনাইগাতী উপজেলার সীমান্তে উঁচু-নিচু পাহাড়ি ঢালুতে ও বসতবাড়ির আশপাশে পরিত্যক্ত ও ছায়াযুক্ত স্থানে এ চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে লটকন বাগানের চাষি  মো. সবুজ মিয়া দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি কে জানান, এটি একটি লাভজনক আবাদ। 

১ একর জমিতে স্বল্প খরচে প্রতি বছর দেড় থেকে ২ লাখ টাকা আয় করা সম্ভব। তিনি আরও জানান, কলম কাটা লটকন গাছ থেকে ২ থেকে ৩ বছরের মধ্যে ফল আসে কিন্তু বীজ থেকে গজানো রোপিত চারা থেকে ফল আসতে ৭ থেকে ৮ বছর সময় লাগে।

উপজেলার নলকুড়া, কাংশা, ইউনিয়নের হলদীগ্রাম জিরো পয়েন্ট সহ বিভিন্ন স্থানে লটকন চাষের আবাদ হয়। লটকন দেশি এবং পুষ্টিকর ফল হওয়ায় কৃষি বিভাগ থেকে লটকন চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। এ উপজেলায় আগামীতে লটকন চাষ আরও বাড়বে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST