1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের নালিতাবাড়ী ৬ মাসে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ১০০ অভিযান: জেল- জরিমানা - দৈনিক সংবাদের কাগজ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১:২৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের নালিতাবাড়ী ৬ মাসে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ১০০ অভিযান: জেল- জরিমানা

মিজানুর রহমান, শেরপুর জেলা  প্রতিনিধি :
  • Update Time : সোমবার, এপ্রিল ২১, ২০২৫,
  • 152 Time View

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত ভোগাই ও চেল্লাখালী নদী, দুদুয়ার খাল এবং বুড়ীভোগাইসহ আরও কিছু ছোটবড় খাল। এসব নদী-খালসহ পাহাড়, টিলা এমনকি ফসলী জমির অভ্যন্তর যেখানেই বালুর সন্ধান পাওয়া যায় সেখানেই নিত্য নতুন বালুর স্পট তৈরি করে বেপরোয়াভাবে বালু উত্তোলনের পায়তারা করে থাকে অসাধু বালু ব্যবসায়ীরা। উপজেলা প্রশাসন সূত্রে গেছে, উপজেলার খরস্রোতা ভোগাই নদীর নালিতাবাড়ীর অংশের দৈর্ঘ্য ২৫ থেকে প্রায় ৩০ কিলোমিটার। যার সব অংশই বালুর স্পট।

 এছাড়া পুরো উপজেলার আনাচে-কানাচে এরূপ ১০০ টির মতো বালুর অবৈধ স্পট রয়েছে। এসব অবৈধ স্পষ্টে বালু উত্তোলনের বিরুদ্ধে সব সময়ে কঠোর অবস্থানে রয়েছে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। তারা দিনরাত নিয়মিত অভিযান পরিচালনা করে দোষীদের আইনের আওতায় আনছেন। নালিতাবাড়ী উপজেলায় বিগত ৬ মাসে ১০০ টিরও অধিক ভ্রাম্যমাণ আদালতের দীর্ঘ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 এক একটি অভিযানের সময়কাল ছিল ৬ ঘণ্টা থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত। যৌথভাবে এসব অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার ভূমি মো. আনিসুর রহমান।

 এসব অভিযান পরিচালনা করে ৭৫ টি মামলায় ৬০ লাখ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে ধৃত ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।  জব্দকৃত বালু নিলামে বিক্রির মাধ্যমে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। নিয়মিত মামলা করা হয়েছে ৮-১০ টির মতো। এছাড়া প্রতিনিয়ত বালু সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, অভিযোগের শুনানি, সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন ও প্রচারণা কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।

 এদিকে, প্রশাসনিক কর্মকর্তাদের দাপ্তরিক অন্যান্য কাজের ব্যস্ততার সুযোগ নিয়ে নদীর পাড় ভেঙে বালু তুলে অসাধু বালু ব্যবসায়ীরা কিছু কিছু পয়েন্টে ভয়াবহ আকার সৃষ্টি করেছে। আর এসব স্থানে প্রশাসনের কঠোর পদক্ষেপে নদী বা পাহাড়ের অস্তিত্ব টিকানো সম্ভব হচ্ছে না। জানা গেছে, বর্তমানে নালিতাবাড়ী উপজেলায় প্রধান ২নদী ভোগাই ও চেল্লাখালী নদীসহ বালুর কোনো বৈধ ইজারা পয়েন্ট নেই। ফলে নালিতাবাড়ী থেকে বের হওয়া যে কোনো বালু/বালুর ট্রাক সম্পূর্ণ অবৈধ। যেখানে ধরা পড়ুক তা অবৈধ বালু হিসেবে বিবেচিত হবে। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বলেন, নালিতাবাড়ীউপজেলার বালু মহাল ইজারা না দেয়ায় ও প্রশাসনের কঠোর পদক্ষেপে অচিরেই বালু উত্তোলন শূণ্যের কোঠায় চলে আসবে। তিনি বলেন, নদী, পাহাড়, ঘরবাড়ি ও রাস্তা-ঘাট রক্ষায়  প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সকলের সহযোগিতা করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST