1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি ২০২৫ উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১:১৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি ২০২৫ উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত

শ্রীবরদী প্রতিনিধি শেরপুর:
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫,
  • 114 Time View

শেরপুর জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৫ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ৩ ঘটিকায় শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে নিয়োগ কার্যক্রম অবাধ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নিয়োগ ডিউটি নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার এবং ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

ব্রিফিংয়ে প্যারেডে টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) মোঃ সোহরোয়ার্দী হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোণা সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

এছাড়াও ব্রিফিংয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার-সহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST