1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে হাতির পায়ে পৃষ্ট হয়ে মৃত. ২ পরিবারকে সরকারী অনুদান ও খাদ্য সামগ্রী প্রদান - দৈনিক সংবাদের কাগজ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৩৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে হাতির পায়ে পৃষ্ট হয়ে মৃত. ২ পরিবারকে সরকারী অনুদান ও খাদ্য সামগ্রী প্রদান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, মে ২২, ২০২৫,
  • 228 Time View

শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে ২ জন নিহত হন। নিহত ২ পরিবারকে শেরপুরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশেক্রমে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে টাকার চেক, খাদ্য সামগ্রী এবং ভিডাব্লিউবিসহ বিভিন্ন সরকারী সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ মে) উপজেলার গান্ধীগাঁও গ্রামের নিহত আকাশ ও বড় গজনী গ্রামের এফিলিস হাগিদকের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের হাতে চেকসহ খাদ্যসাগ্রী তুলে দেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রাজিবুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। আপনাদের যে ক্ষতি হয়েছে, আমরা তা কেউ পূরণ করতে পারব না। তবে সহানুভূতি ও সরকারী সাহায্য সহযোগীতা যথা সম্ভব করার চেষ্টা করা হবে। তাছাড়া ২ পরিবারকেই বনবিভাগের পক্ষ থেকে ও আর্থিক সহায়তার পাশাপাশি সরকারীভাবে নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাতে ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে অটোভ্যান চালক মো. আজিজুর রহমান আকাশ ও সিএনজিচালিত অটোরিকশা চালক এফিলিস হাগিদকের মর্মান্তিক মৃত্যু হয়। তাদের মৃত্যুর ঘটনায় গারো পাহাড়ের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই নির্ঘূম রাত যাপন করছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST