1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
হত্যা মামলায় সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী আটক - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:১৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

হত্যা মামলায় সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী আটক

শ্রীবরদী প্রতিনিধি শেরপুর:
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 318 Time View

শেরপুর জেলার শ্রীবর্দী থানার হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী নজরুল ইসলাম (৪৫)’কে আটক করেছে সিপিসি-১, র‍্যাব ১৪, জামালপুর

গত ০৫ আগস্ট ২০২৪ খ্রি.তারিখ সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে ৫১৮ জন হাজতী ও কয়েদীদেরকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনায় সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর কোম্পানি শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক মহোদয় কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে উক্ত হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর কোম্পানী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েদী নং-৭২৭১/এ নজরুল ইসলাম (৪৫) শেরপুর জেলার শ্রীবর্দী থানাধীন বাবলাকোনা এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ১২ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০২:৩০ ঘটিকায় সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর কোম্পানীর একটি অভিযানিক দল শেরপুর জেলার শ্রীবর্দী থানাধীন বাবলাকোনা এলাকায় অভিযান পরিচালনা করে জেল পলাতক হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদী নজরুল ইসলাম (৪৫), পিতা- নইমুদ্দিন, সাং- বাবলাকোনা, থানা- শ্রীবর্দী, জেলা-শেরপুর‘কে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত কয়েদীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার শ্রীবর্দী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST