1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
হিটলার পুতিন কেমন আছেন ? - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:০৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

হিটলার পুতিন কেমন আছেন ?

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ২০, ২০২২,
  • 212 Time View

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্থ আছেন। মানসিক দিক থেকেও ভালো আছেন। শুধু তাই নয়, আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় আছেন।’ জাপানের টেলিভিশন চ্যানেল টিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিনের ব্যাপারে এসব তথ্য দিয়েছেন তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। শনিবার বেলারুশের সরকারি সংবাদসংস্থা বেলটা লুকাশেঙ্কোর ওই সাক্ষাৎকার প্রকাশ করেছে। এতে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, তিনি (পুতিন) এবং আমি কেবল রাষ্ট্রপ্রধান হিসেবেই দেখা করিনি। বরং আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে সাক্ষাৎ করেছি। তিনি বলেন, ‘আমি তার সব ধরনের— বিশেষ করে রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত উভয় বিষয়ের সম্পূর্ণ গোপনীয় বিষয় সম্পর্কেও জানি।’গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য বেলারুশ ভূখণ্ডকে মঞ্চ হিসেবে ব্যবহার করেছে রাশিয়া। পুতিন ইউক্রেনে সামরিক আক্রমণ শুরুর মাধ্যমে ‘ব্যয়বহুল ভুল’ করেছেন বলে পশ্চিমা নেতারা সতর্ক করে দিয়েছেন। ইউক্রেনে আক্রমণ শুরুর পর রাশিয়ান সৈন্যরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন এবং দেশটিতে তাদের অগ্রযাত্রা অনেকাংশে থমকে গেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিন ‘অযৌক্তিক’ হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে তাকে ‘সম্পূর্ণ বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছেন। কিন্তু বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো পশ্চিমা নেতাদের এমন মন্তব্য নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘পশ্চিম, এবং আপনার, এই বোকামি, এই কল্পকাহিনী মাথা থেকে সরিয়ে ফেলা উচিত। ‘পুতিন একেবারে ফিট, আগের চেয়ে ভালো অবস্থায় আছেন… তিনি একেবারে বুদ্ধিমান এবং সুস্থ ব্যক্তি। শারীরিকভাবেও সুস্থ আছেন। তিনি একজন ক্রীড়াবিদ।’১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার জন্য খেদ প্রকাশ করেছেন লুকাশেঙ্কো। তিনি বলেন, পুতিন প্রায়ই এই বিষয়ে আলোচনা করেছেন। হামলা চালানোর আগে বিভিন্ন সময়ে দেওয়া বক্তৃতায় পুতিন ইউক্রেনকে ‘কৃত্রিম নির্মাণ এবং রাশিয়ান ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন, জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট। লুকাশেঙ্কো বলেছেন, ‘সোভিয়েত ইউনিয়নের পতন ছিল একটি ট্র্যাজেডি। যদি আজ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন টিকে থাকত, তাহলে আমরা বিশ্বে সব ধরনের সংঘাত এড়াতে পারতাম।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST