1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নিউইয়র্কে বিতর্কিত লেখক সালমান রুশদিকে ছুরিকাঘাত——————————————————হা - দৈনিক সংবাদের কাগজ
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১১:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নিউইয়র্কে বিতর্কিত লেখক সালমান রুশদিকে ছুরিকাঘাত——————————————————হা

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৩, ২০২২,
  • 242 Time View

কিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
নিউইয়র্কে ছুরিকাঘাতের শিকার হয়েছেন বুকারজয়ী লেখক সালমান রুশদি। ঘটনার পরই তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার চৌতাকুয়া ইনস্টিটিউশনে ভাষণ দেওয়ার সময় পঁচাত্তর বছর বয়সী রুশদির ওপর হামলা চালায় এক দুষ্কৃতকারী।হামলার পর সঙ্গে সঙ্গে গোটা হলরুম খালি করে দেওয়া হয়। নিউইয়র্ক পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার করা হয়েছে হামলাকারীকে। পুলিশ হেফাজতে রয়েছেন হামলাকারী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি বলছে, চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন রুশদি। হঠাৎ এক ব্যক্তিকে মঞ্চে দৌড়াতে দেখা যায়। তিনি রুশদিকে ঘুষি বা ছুরিকাঘাত করেছিলেন।

হামলার পর আহত রুশদিকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়নি।পুলিশ বলছে, ছুরিকাঘাতের ফলে তার ঘাড়ে ক্ষত হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই রুশদিকে সহায়তা করতে আশপাশের লোকজন মঞ্চে ছুটে আসে।

‘দ্য স্যাটানিক ভার্সেস’ বই লেখার জন্য এ ঔপন্যাসিকের নামে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি। এ বইয়ের জন্য ৯ বছর তাকে আত্মগোপনে থাকতে হয়েছিল।

একই বইয়ের কারণে নব্বইয়ের দশকে ইতালির মিলানে রুশদির ওপর হামলা চালানো হয়েছিল। শুধু তাই নয়, ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জাপানি অনুবাদক হিতোসি ইগারাসিকে ছুরি মেরে খুন করা হয় টোকিয়োর একটি বিশ্ববিদ্যালয়ে।

ভারতীয় বংশোদ্ভূত এ ঔপন্যাসিক ১৯৮১ সালে মিডনাইট’স চিলড্রেন লিখে খ্যাতি অর্জন করেন। যুক্তরাজ্যেই এর এক মিলিয়ন কপি বিক্রি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST