1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
মাধবপুর হবিগঞ্জ সিলেট হাইওয়ে রোডে বাসের চাকা আজও ঘুরেনি - দৈনিক সংবাদের কাগজ
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:০০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

মাধবপুর হবিগঞ্জ সিলেট হাইওয়ে রোডে বাসের চাকা আজও ঘুরেনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩,
  • 199 Time View

(মো ইপাজ খাঁ মাধবপুর হবিগঞ্জ)

বিএনপি ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিন আজ। অবরোধের কারণে হবিগঞ্জে বাস চলাচল বন্ধ রয়েছে। পৌর বাস টার্মিনাল থেকে একটি বাসও কোন গন্তব্যে ছেড়ে যায়নি। তবে স্বাভাবিক ছিল ছোট ছোট গণপরিবহণ। আর সীমিত পরিষরে চলাচল করছে পন্যবাহী পরিবহণও।

বুধবার সকালে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়- হবিগঞ্জে চলাচলকারী বাসগুলো সাড়িবদ্ধভাবে দাড় করিয়ে রাখা হয়েছে। বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লা-ময়মনসিংহগামী বাসগুলোর টিকেট কাউন্টার। তবে খোলা ছিল হবিগঞ্জÑসিলেট বিরতীহিন পরিবহণের কাউন্টার।

কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জানান, হবিগঞ্জ মটরমালিক গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ি কাউন্টার খোলা হয়েছে। কোন চালক যদি বাস চালাতে চান, তাহলে চালাতে পারবেন।

এদিকে, সকাল থেকে পৌর বাস টার্মিনালে খুব একটা যাত্রীও চোখে পড়েনি। যারা এসেছেন তারাও ছোট ছোট যানবাহন যেমন- সিএনজি অটোরিকশা, মেক্সি দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করছেন।

যাত্রীদের অভিযোগ- বাস বন্ধ থাকার সুবিধা নিচ্ছে ছোট পরিবহণগুলো। গন্তেব্যে পৌঁছাতে যাত্রীদের কাছ থেকে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। কোন কোন ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া দেয়ার অভিযোগও রয়েছে সিএনজি অটোরিকমার বিরুদ্ধে।

ক্ষতিগ্রস্থ বাস মালিক-শ্রমিক

চলমান হরতাল-অবরোধে হবিগঞ্জে বাস মালিকদের দৈনিক অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা এভাবে বাড়তে থাকলে বড় ধরণের ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছেন পরিবহণ মালিকরা। কপালে চিন্তার ভাজ পড়েছে পরিবহণ শ্রমিকদেরও।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংক শুভ্র রায় হবিগঞ্জ২৪-কে জানান, হবিগঞ্জ থেকে সিলেট এবং মৌলভীবাজারে চলাচল করে ‘হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের’ ২শ’ বাস। এছাড়া জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে চলাচল করে আরো অন্তত শতাধিক বাস। অন্যদিকে, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে আরো অর্ধশতাধিক।

এই খাতে হবিগঞ্জে জড়িত রয়েছে ৬ হাজার শ্রমিক। এর মধ্যে দৈনিক কাজ করে ২ হাজার শ্রমিক। বাস চলাচল বন্ধ থাকার কারণে তাদেরকেও সমস্যায় পড়তে হয়েছে। অনেককে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST