1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে রাংটিয়া নাইট ক্রিকেট টুর্ণামেন্ট সিজন-২ এর ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৩:৪৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে রাংটিয়া নাইট ক্রিকেট টুর্ণামেন্ট সিজন-২ এর ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩,
  • 227 Time View

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ“মাদক মুক্ত সমাজ চাই, খেলাধূলার বিকল্প নাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীর রাংটিয়া নাইট ক্রিকেট টুর্ণামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইগাতী রাংটিয়া যুব সমাজের আয়োজনে এ টুর্ণামেন্টে ৬ টি টিম অংশ গ্রহন করে রাংটিয়া নাইট রাইডার্স ও রাংটিয়া সুপারস্টাইকার্স ফাইনালে উঠে।

৩ নভেম্বর থেকে এ খেলা শুরু হয়ে বুধবার রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১২ ওভারের এ খেলায় রাংটিয়া নাইট রাইডার্স বিজয় অর্জন করে।

আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং ইমরান হাসান রাব্বি’র সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত,সিনিয়র উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম মডেল কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েস, নলকুড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক ছামিউল হক রনি,সিনিয়র সাংবাদিক হারুন অর রসিদ দুদু,সাংবাদিক গোলাম রব্বানী টিটু,সাংবাদিক জিয়াউল হক জিয়া,মুহাম্মদ আবু হেলাল,মোহাম্মদ দুদু মল্লিক,মুরাদ হোসেন চান, সাইফুল্লাহ প্রমূখ।

বিভিন্ন বয়সী শতশত ক্রীড়ামোদী নারি ও পুরুষ এ খেলা উপভোগ করেন।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST