1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
দুর্গাপুর-কলমাকান্দায় বিএনপি-জামাতের নৈরাজ্য রুখতে শেখ হাসিনার কর্মীরা প্রস্তুতঃ দুর্গাপুরে আওয়ামীলীগ নেতৃবৃন্দ - দৈনিক সংবাদের কাগজ
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৩:৪০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

দুর্গাপুর-কলমাকান্দায় বিএনপি-জামাতের নৈরাজ্য রুখতে শেখ হাসিনার কর্মীরা প্রস্তুতঃ দুর্গাপুরে আওয়ামীলীগ নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৩, ২০২৩,
  • 141 Time View

শামীম তালুকদার, নেত্রকোণা

আজ (১২ নভেম্বর) দুর্গাপুর-কলমাকান্দার সাবেক নবম জাতীয় সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা আওয়ামীলীগ এর অন্যতম উপদেষ্টা মোশতাক আহমেদ রুহীর নির্দেশে ১২ নভেম্বর দুর্গাপুর উপজেলা সদরে বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি দুর্গাপুর শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয় এবং অবস্থান নেয়। এই অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি মুশফিক আহমেদ শাহী, আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য খায়রুল ইসলাম, দুর্গাপুর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দুর্গাপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, দুর্গাপুর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক আলাল খাঁন আলাল, কলমাকান্দা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, দূর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জামিলুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েল, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম আহবায়ক মঈন ইবনে সাইদ সৌরভ, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিটু,কলমাকান্দা উপজেলা নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমন পারভেজ, দূর্গাপুর উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ সহ আরও অনেকে।
এসময় নেতৃবৃন্দগণ বিএনপি-জামাত সরকার আমলে দুর্গাপুর-কলমাকন্দায় আওয়ামী নেতা-কর্মীদের উপর বিভিন্ন অত্যাচার-নির্যাতনের ইতিহাস ও বর্তমান আগুন সন্ত্রাস ও নীরিহ মানুষের জানমালের ক্ষতির চিত্র তুলে ধরে বলেন, ‘বিএনপি-জামাত জোট বর্তমান সরকারের উন্নয়নের রাজনীতিতে বিঘ্ন সৃষ্টি করছে এবং তারা সাংবিধানিক সংকট সৃষ্টি করতে জ্বালাও-পুড়াও নীতির পথ ধরে এগুচ্ছে। এসব নৈরাজ্য রুখতে দুর্গাপুর-কলমাকান্দায় শেখ হাসিনার সৈনিকেরা প্রস্তুত রয়েছে। অামরা যে কোন মূল্যে তাদের জ্বালাও পুড়াও রুখতে প্রস্তুত, এর জন্য আমরা সর্ব্বোচ্চ ত্যাগ স্বীকার করতে বদ্ধপরিকর।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST