1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের হাওয়া - দৈনিক সংবাদের কাগজ
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৪৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের হাওয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪,
  • 164 Time View

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া মাত্রই শেরপুরের ঝিনাইগাতীতে প্রচণ্ড শীতের মাঝেও বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনী হাওয়া। উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় সম্ভাব্য প্রায় এক ডজন চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। মনোনয়ন পেতে প্রার্থীরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সিনিয়র নেতাদের মন রক্ষার চেষ্টা করছেন।

এসব প্রার্থীর কর্মী সমর্থকরাও বসে নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এ উপজেলায় বিএনপি,জাতীয় পার্টিসহ অন্য কোনো দলের প্রার্থী সক্রিয় না থাকায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই। এবারের নির্বাচনে রাজনৈতিক মাঠে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আমিরুজ্জামান লেবু, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিলন, আতাউর রহমান আতা, সাবেক ইউপি চেয়ারম্যান অনারুল্লাহ ও নাজমুল ইসলাম। তবে প্রার্থীদের মধ্যে অনেকেই বলেছেন দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST