1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন। - দৈনিক সংবাদের কাগজ
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| ভোর ৫:৪৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন।

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪,
  • 176 Time View

নিজস্ব প্রতিবেদক:

আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিপুল ভোটে জয় লাভ করায় এবং তৃতীয়বারের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে ২২ জানুয়ারি (সোমবার) সকালে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর মন্ত্রীর সরকারি বাসভবনে মন্ত্রীর সাথে সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে রায় দিয়েছে। তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতির অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় নৌকা প্রতীকে ভোট প্রদান করেছেন। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগামী দিনে দেশের উন্নয়ন-অগ্রগতি আরো বেগবান হবে।
লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিজ্ঞচিত্র যে রায় প্রদান করেছে তা সঠিক ও যথার্থ। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দক্ষতা, প্রজ্ঞা, সততা ও গতিশীল নেতৃত্বের ফলে বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল। পুনরায় শেখ হাসিনাকে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ায় দেশের উন্নয়ন অগ্রগতি আরো গতিশীল হবে। তিনি দেশের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি জননেত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সুস্থতা ও দীর্ঘায়ু এবং সফলতা কামনা করেছেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, সদস্য কবি ও লেখক মোস্তাক আহমেদ, কবি মায়ারাজ, ডা. মোঃ মিজানুর রহমান ও ডা. মোঃ মাহফুজুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST